বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

টিসিবি পণ্যের অবৈধ গোডাউনে যৌথ অভিযান, গ্রেফতার ৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে।

ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বাজারে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ রাখার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭শে অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে শাহ আলম ও আরিফ হোসেন নামের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্দেহভাজন আরো দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালায়। এ সময় টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ মজুদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ওআ/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250