শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

বিপুল সম্পত্তির ভাগ জটিলতা, আদালতে কারিশমা কাপুরের ২ সন্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে আইনি জটিলতা দেখা দিয়েছে। প্রায় ৩০ হাজার কোটি রুপির এই সম্পত্তি কে পাবেন? একদিকে সঞ্জয়ের সাবেক স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান; অন্যদিকে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব।

গত ৪ঠা সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বিষয়টি নিয়ে শুনানি হয়। শুনানির পর খ্যাতনামা আইনজীবী মহেশ জেঠমালানির মাধ্যমে সঞ্জয় কাপুরের সন্তান সামাইরা ও কিয়ান কাপুর অভিযোগ করেছেন, প্রিয়া সচদেব জাল নথি তৈরি করে তাদের সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অন্যদিকে, প্রিয়া সচদেবের আইনজীবী রাজীব নায়ারের দাবি, সামাইরা ও কিয়ানের নামে ইতিমধ্যেই প্রায় ১৯০০ কোটি রুপি সমমূল্যের সম্পত্তি লিখে দেওয়া হয়েছে। তবু তারা সন্তুষ্ট নন।

শুরুতে প্রিয়া সচদেবের আইনজীবী রাজীব সম্পত্তির উইল দেখাতে রাজি হননি। উইল দেখাতে হলে শর্তসাপেক্ষে সামাইরা ও কিয়ানকে আগে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হবে বলে জানান রাজীব।

পরে আদালত প্রশ্ন তোলেন, ‘সন্তানদের কাছে উইল গোপন রাখার কারণ কী? প্রয়োজনে গোপনীয়তা রক্ষার ক্লাব গঠন করা যেতে পারে।’ আদালতের নির্দেশে প্রিয়া সচদেব সিল করা খামে উইল জমা দেওয়ার কথা জানিয়েছেন।

সম্পত্তির বিষয় নিয়ে সঞ্জয় কাপুরের মা রানী কাপুরও আদালতে অভিযোগ করেন। তার দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি ৮০ বছরের বৃদ্ধা। আমার স্বামী সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিলেন। অথচ এখন আমার হাতে কিছুই নেই। অন্তত ১৫টি ইমেল লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আমার ছেলেই আমাকে নিঃস্ব করে গেছে।’

প্রসঙ্গত, সঞ্জয় কাপুর গত জুনে লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩। কিছুদিন আগে সঞ্জয়ের মা রানি কাপুর অভিযোগ করেন, তার ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।

জে.এস/

কারিশমা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250