রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

এখন থেকে সপ্তাহের তিন দিন রাত ১০টা ও অবশিষ্ট তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান এবং দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

এ ছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ-সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ ছাড়া প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ভীতি ও অনাগ্রহের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। সমিতির ভাষ্য অনুযায়ী, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করলে অনেক কম অর্থ শো করে; ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন প্রদেয় চার্জ কাটা হয় এবং মিটারভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে।

মোবাইল রিচার্জের উদাহরণ টেনে সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, গ্রাহক মিটারে যে অর্থ রিচার্জ করবেন, তা যেন সরাসরি শো করে এবং অন্যান্য প্রদেয় চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাব নিয়েছেন এবং এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে দেখাবে। পাশাপাশি বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দোকান মালিক সমিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250