সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

টিকটকার রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে তৌহিদ আফ্রিদি। কারণ, জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে থাকার অভিযোগ রয়েছে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। তবে ফের আলোচনায় এলেন বিয়ের খবর সামনে আসায়।

সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।

আরও পড়ুন: তর্কে জড়িয়ে ভাইরাল সেই ফারজানা এবার গানের মডেল

অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছেনা। তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে,  দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেই আত্মগোপনে আছেন আফ্রিদি। 

এসি/কেবি


তৌহিদ আফ্রিদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250