শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিপণ আদায়কালে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মালয়েশিয়া পাচারের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ পুরুষ, ৩ নারী ও ১২ শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন: কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ওসি আরও বলেন, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকার সাইফুল ইসলামের বাড়িতে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসি/কেবি

মুক্তিপণ আদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250