শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা 'স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণ': আর্টিকেল নাইনটিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইনে 'অপপ্রচার ও সাইবার বুলিংয়ের' অভিযোগ তুলে ডাকসু'র ভিপি সাদিক কায়েম সম্প্রতি বিভিন্ন ব্যক্তি এবং ব্যঙ্গাত্মক পেজের বিরুদ্ধে যে মামলা করেছেন, সেটির মাধ্যমে 'স্বাধীন মত প্রকাশের ওপর আক্রমণ' চালানো হয়েছে বলে মনে করে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা 'আর্টিকেল নাইনটিন'। মামলার এমন ঘটনায় 'তীব্র নিন্দা' জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। খবর বিবিসি বাংলার।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দার কথা জানিয়েছে 'আর্টিকেল নাইনটিন'। সেখানে বলা হয়েছে, "অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক, রাজনৈতিক কর্মী, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক, যাদের মধ্যে অধিকাংশ বিএনপির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারী নিজে জামায়াতে ইসলামী সম্পৃক্ত ছাত্র সংগঠনের সদস্য।"

অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক পেজে ইয়ার্কির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, "ইয়ার্কি একটি প্রতিষ্ঠিত ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যা সাংবাদিক ও রাজনৈতিক ব্যঙ্গকার সিমু নাসের পরিচালনা করেন। অভিযোগে উল্লেখিত অন্যান্য প্ল্যাটফর্মও মূলত ব্যঙ্গ, মিম, এবং রাজনৈতিক ভাষ্য প্রকাশ করে। মামলাটি রাজনৈতিক বিষয়বস্তু বা মতামত প্রকাশকারী ফেসবুক পেজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।"

"আর্টিকেল নাইনটিন গভীর উদ্বেগ প্রকাশ করছে যে এই মামলা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও স্বাধীনতার দাবি এবং মৌলিক অধিকার সুরক্ষা, নাগরিক পরিসর পুনরুদ্ধার ও ডিজিটাল আইন অপব্যবহার রোধে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক," বিবৃতিতে বলেছে 'আর্টিকেল নাইনটিন'।

মামলা প্রত্যাহার করার জন্য সাদিক কায়েমের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

আর্টিকেল নাইনটিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250