শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ *** উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব শতবর্ষের দোরগোড়ায় *** দেশে আবারো ষড়যন্ত্র হচ্ছে, ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেবো: প্রধানমন্ত্রী *** নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান *** শেখ হাসিনার নিরাপদে প্রত্যাবর্তনে রাজনৈতিক অস্থিরতার অবসানে উদ্যোগী হতে সরকারকে চিঠি ব্রিটিশ এমপিদের *** আমির হামজা বাড়িতে নেই, মোবাইল ফোন নম্বরও বন্ধ: রাশেদ খান *** ‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’ *** বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান *** ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল *** খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামি শুরু থেকেই পলাতক।

গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পরে এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক সাত আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় ১৭ আগস্ট।

গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে গত ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তি–তর্ক উপস্থাপন।

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250