মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ *** সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ *** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। পুলিশের এক কর্মকর্তা সুখবর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, আজ সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালেব নিহত হয়। ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাঈদ খোকনসহ ১৭৬ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।

সাঈদ খোকন সাঈদ খোকন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250