মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত *** আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী *** পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ *** ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম *** গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন *** শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের *** ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন *** খাওয়াজার তোলপাড় সেই দাবি এবার সমর্থন করলেন ওয়ার্নার *** সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার *** ঢাকা ওয়াসার পানি আবার পরীক্ষা হবে সুইডেনে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৬

#

ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কারণে দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইতে পারেন বলে মনে করে জামায়াতে ইসলামী। এর মধ্যে একটি হতে পারে তিনি যে দেশে ফিরবেন, সে কৌশল অবলম্বন প্রক্রিয়ার অংশ; অন্যটি দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দেওয়া।

আজ সোমবার বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। তাতে এই জামায়াত নেতা বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হতে পারে, তিনি দেশে আসার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি যে দেশে ফিরবেন বলেছিলেন, সে প্রক্রিয়ার অংশ এই আবেদন। আরেকটি হতে পারে, তিনি যেহেতু নেতা-কর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের শান্ত করার জন্য এমন কাজ করতে পারেন।

এ ছাড়া তার পদ যাতে ঠিক থাকে, সেটি নিশ্চিত করাও একটি কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, শেখ হাসিনা আসবেন না ঘোষণা দিলে ভিন্ন একজনকে দলের নেতা বানানো হতে পারে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন, নির্যাতন করেছে। তিনি দেশের অর্থনীতি, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছেন। এ অবস্থায় গণ–অভ্যুত্থানে দলবলসহ পালিয়ে গেছেন। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। সেখান থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। তার দলের নেতা-কর্মীরা জনগণকে উত্তপ্ত করছেন, ভয়-ভীতি দেখাচ্ছেন।

জুবায়ের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইনের দাবি হচ্ছে, তিনি দেশে এলে রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার দায়িত্ব সরকারের, বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা যায়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনার অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এটা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে।

শেখ হাসিনা দেশে না–ও আসতে পারেন বলে মনে করেন জামায়াতে ইসলামীর এই নেতা। তিনি বলেন, তাকে ভারতে গিয়ে নিয়ে আসতে হবে। সরকার এ ক্ষেত্রে ভারতের সঙ্গে আলাপ করতে পারে। লইয়ার ফার্ম নিয়োগ করতে পারে। জাতিসংঘের সঙ্গে আলোচনা করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে। শেখ হাসিনা না চাইলেও তাকে দেশে আনতে হবে। দেশে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও রায় কার্যকরে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐক্য আছে বলে মন্তব্য করেন জুবায়ের। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250