ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে ‘লাভলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় হুট করেই কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুণ্ডলী চারদিকে ছড়িয়ে পড়ে।
পরে মেট্রো স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও পথচারীদের মধ্যে ভীতি তৈরি হয়। অনেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন।
খবরটি শেয়ার করুন