শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি লেখক শিবিরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবিলম্বে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ লেখক শিবির। শনিবার (২২শে নভেম্বর) লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল ও সাধারণ সম্পাদক শফি রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

লেখক শিবিরের বিবৃতিতে বলা হয়, ৪ঠা নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি বাউলগানের অনুষ্ঠানে আবুল সরকার ধর্ম অবমাননা করেছেন অভিযোগ এনে তার বিরুদ্ধে মানিকগঞ্জে মামলা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে তথাকথিত তৌহিদি জনতা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করছে, সেটা অসম্পূর্ণ বক্তব্য বলে দাবি করেছেন আবুল সরকারের ভক্তরা ও স্থানীয় মানুষ।

লেখক শিবিরের শীর্ষ নেতৃত্ব বলেছে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে খেয়াল করছি, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেভাবে এ দেশে ভিন্নমতের ওপরে দমন–পীড়ন চলছিল, এখনো সেই ধারা ভিন্নভাবে জারি রাখা হচ্ছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে নির্যাতন জারি রেখেছিল। সেই জায়গা দখল করার চেষ্টা করছে এখনকার তথাকথিত আলেম সমাজ ও তৌহিদি জনতা নামধারী রাজনৈতিক ধুরন্ধরেরা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাউলদের ওপরে এ ধরনের হামলা একটি রাজনৈতিক পরিকল্পনার অংশ। ৫ই আগস্টের পরে একটি মুক্ত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে এ দেশের গণতান্ত্রিক ও লড়াকু জনগোষ্ঠীকে ধর্মীয় মৌলবাদীরা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’

আবুল সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250