শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করতে রুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনে রুল জারি করা হয়েছে। বিচার বিভাগের অধীন কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা, জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৩০শে জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে নরসিংদীর এক বাসিন্দা গত ১২ই ফেব্রুয়ারি রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250