বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

সময় মতো নির্বাচন হবে, একটু ধৈর্য ধরি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময় মতো নির্বাচন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।'

আজ মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য একটা বড় ইতিবাচক ঘটনা ঘটেছে। বৈঠকটাকে আমরা সেভাবেই দেখি। এটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে সামনে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘খুবই সুষ্ঠু বিবেচনাপ্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্যসহকারে এগোতে থাকি।’

সময়ম তো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এ নেতা বলেন, ‘আমি মনে করি, সবকিছুর সমাধান আগামী দিনে হবে এবং দেশে সময় মতো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এতদিন যে ত্যাগ স্বীকার করেছি আমরা, সেটা সময়মতো হবে। দেশ সেদিকেই যাচ্ছে, আমরা বিশ্বাস করি।’

এর আগে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250