মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

কমেছে কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে সেখানে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। স্থানীয় পর্যায়ে ভালো উৎপাদন ও সরবরাহ থাকায় কাঁচা মরিচের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।  

হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। ৬০ টাকা কেজি দরের মরিচ খুচরা বাজারে বর্তমান বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। 

আরো পড়ুন: বোরকা পড়ে গালর্স স্কুলে বালক, পুলিশের হাতে আটক

কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা জানান, বর্তমান সব ধরনের সবজির দাম একটু চড়া। তবে কাঁচা মরিচের দাম একেবারে কম। ৩৫ টাকা কেজি দরে এক কেজি কিনলাম। গত এক সপ্তাহ আগেও ৬০ টাকা কেজি দরে কিনেছিলাম। পাঁচবিবি ও বিরামপুর হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দরে কিনে আনছেন হিলির ব্যবসায়ীরা।

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম কমছে। আমরা ৩৫ টাকা কেজিতে কাঁচা মরিচ খুচরা বিক্রি করছি। এ মরিচ পাঁচবিবি আর বিরামপুর থেকে ৩০ থেকে ৩২ টাকা কেজি হিসেবে পাইকারিতে কিনে আনছি।

দিনাজপুরের অন্যতম বাজার বাহাদুর বাজারেও কমেছে কাঁচা মরিচের দাম। জাত ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মরিচের দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

এইচআ/  

দাম কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250