মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী *** আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন *** ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া *** স্বামীকে রাজনীতিতে বাধা দিলেও ছেলে রাহুলকে কেন দেননি সোনিয়া, জানালেন নিজেই *** ‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও *** ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী *** জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের এলাকা থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বস্তু দুটি পাওয়া যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, বিমানবন্দরের সামনে সন্দেহজনক বস্তু দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় একজন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেন।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণ পর আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে বস্তু দুটি নিষ্ক্রিয় করে।

গাজিউর রহমান বলেন, ‘এগুলো বিস্ফোরক হওয়ায় বহন করা ঝুঁকিপূর্ণ হতো। আমরা তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করেছি।’ ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে’, বলেন তিনি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের সময় একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার জন্য মন্ত্রীকে পেছনের গেট দিয়ে বের করা হয়েছে।

বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250