মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী *** আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন *** ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া *** স্বামীকে রাজনীতিতে বাধা দিলেও ছেলে রাহুলকে কেন দেননি সোনিয়া, জানালেন নিজেই *** ‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও *** ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী *** জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথাগুলো বলেন।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ওই প্রসঙ্গে প্রশ্ন করলে এর জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন, উনি তার দলের কোনো কর্মসূচি-সভা করেছেন কি না, সেটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, দল হিসেবে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটিতে) বিচার হচ্ছে। এর আগপর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটির সংশোধনীর মাধ্যমে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। সুতরাং আওয়ামী লীগের লোকজন দলীয় কোনো সভা, মিছিল—এগুলো করতে পারছেন না। কোনো ব্যক্তি, যিনি আওয়ামী লীগ করেছেন, পদে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তাহলে তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু নয়।

উপদেষ্টা বলেন, ‘এখন আমি নিশ্চিত নই, সভাটি (রণজিৎ সরকারের) আওয়ামী লীগের কর্মসূচি ছিল? আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছে?’

তখন ওই সাংবাদিক বলেন, ব্যানার দিয়ে ও প্যান্ডেল করে ওই সভা করা হয়েছে। তখন উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বুঝতে হবে, সেটা হচ্ছে, মামলা থাকলেই একটা মানুষ, আমি জানি না, আবারও বলছি, ওনার (রণজিৎ সরকার) স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষ ফেরারি কি না, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেন কি না, সেটা হচ্ছে আসলে বিষয়। এগুলো আছে কি না, এগুলো খতিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চয়ই খতিয়ে করে দেখা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম প্রমুখ।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250