বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের পদে থাকলেও এখনো পদত্যাগ করেননি।

এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটি বৃহস্পতিবার (৬ই নভেম্বর) রাতে প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন এবং ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত মতিয়া চৌধুরীর পক্ষে কাজ করেছেন।

এনসিপিতে আসার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, ‘যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক পদেও সুযোগ পাইনি। এখন যুবলীগে কোনো কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি।'

এ বিষয়ে শেরপুর এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, ‘রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন, এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেওয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250