বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

ড. ইউনূস-তারেক বৈঠক, আলোচনায় খালেদা জিয়ার বার্তা ও নির্বাচন ইস্যু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শুক্রবার (১৩ই জুন) লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, এ বৈঠক জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার ও দলের মধ্যে বিদ্যমান দূরত্ব কমাতে সাহায্য করবে। বিএনপির নেতারাও বৈঠকটিকে নির্বাচন নিয়ে চলমান অচলাবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।

গত সোমবার (৯ই জুন) ব্রিটেনে যাওয়ার আগে গত শুক্রবার (৬ই জুন)  জাতির উদ্দেশ্যে ঈদুল আজহার ভাষণে ড. ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপি এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড়। দলটির মতে, সংস্কারগুলো এর অনেক আগেই বাস্তবায়ন সম্ভব।

প্রধান উপদেষ্টার ব্রিটেন সফরের ঘোষণা আসার পর থেকেই ইউনূস ও তারেকের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা বাড়তে থাকে, যদিও বৈঠকটি তার (ড. ইউনূসের) অফিসিয়াল কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল না। দলীয় সূত্র জানিয়েছে, তারেক হয়তো ইউনূসকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য অনুরোধ করতে পারেন। তাদের যুক্তি হলো, এপ্রিল মাস নির্বাচনী প্রচারণার জন্য উপযুক্ত নয়, কারণ রোজা মার্চের মাঝামাঝি সময়ে শেষ হবে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক আলোচনা অবশ্যই হবে। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা তার (নির্বাচনের তারিখ সম্পর্কিত) সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন ও দেশের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন।'

তিনি বলেন, 'নির্বাচনের জন্য উপযুক্ত সময় নির্ধারণের সময় তিনি (প্রধান উপদেষ্টা) আবহাওয়া, রমজান মাস এবং পাবলিক পরীক্ষার মতো বিষয়গুলো বিবেচনা করতে পারেন। এছাড়াও, জাতীয় নিরাপত্তা, রাজনীতি এবং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপট সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে।' সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য বিএনপির কিছু পর্যবেক্ষণ ও প্রস্তাবও রয়েছে বলে তিনি জানান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়েছেন এবং তারেক রহমানকে দলের পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক বৈঠকে তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের সময়সূচি ঘোষণা সম্পর্কে অবহিত করেছেন।

সূত্রমতে, খালেদা জিয়া তাদের বলেছেন, 'বিতর্ক নয়, নির্বাচন প্রয়োজন। সংঘর্ষ এড়িয়ে চলাই ভালো।' নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এ বক্তব্যকে দলের জন্য একটি বার্তা হিসেবে ব্যাখ্যা করেন— তীব্র সংঘাতে না গিয়ে আলোচনার পথ খোলা রাখা উচিত।

রাজনৈতিক বিশ্লেষকরাও প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাদের মতে, সরাসরি আলাপচারিতা বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে আস্থার ঘাটতি কমাতে পারে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপির কঠোর অবস্থানকে কিছুটা নমনীয় করতেও সহায়ক হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী তারেক রহমান এবং মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠককে 'অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ' আখ্যা দেন। 'এ বৈঠক ভুল বোঝাবুঝি নিরসন, রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা এবং উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে,' তিনি বলেন।

এইচ.এস/

মুহাম্মদ ইউনূস-তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250