মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাঝ রাতে দা-বটি হাতে কেন বাঁধন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা। অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও দেখা গেছে দা-বটি হাতে।

গত দুই রাত ডাকাতের আতঙ্কে ফেসবুকে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বটি নিয়ে এলাকায় নির্ঘুম কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে বটি হাতে ছবি পোস্ট করে বাঁধন লিখেছেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

আরও পড়ুন: অনেক বড় ক্ষতি, মেনে নিতে পারছি না : অর্ণব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সোচ্চার অবস্থানে ছিলেন আজমেরি হক বাঁধন। আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের দুটি দলে বিভক্ত হতে দেখা যায়। একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ফার্মগেটে। অন্য একটি পক্ষ গিয়েছিলেন বিটিভির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে। বৃষ্টিতে ভিজে সেদিন অভিনেত্রী ও প্রযোজক বাঁধনকে ছাত্রহত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল।

এসি/ আই.কে.জে/

বাঁধন দা-বটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250