শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

অনেক বড় ক্ষতি, মেনে নিতে পারছি না : অর্ণব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত সোমবার এক হামলার শিকার হয় জলের গানের দলনেতা ও ব্যান্ডের ভোকাল রাহুল আনন্দের বাসা। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষকে নিন্দা প্রকাশ করতে দেখা যায়। তাদের মধ্যে নিন্দা প্রকাশ করেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। রাহুলের বাসায় হামলার বিষয়টি নিয়ে রীতিমত মর্মাহত এই শিল্পী। 

মঙ্গলবার (৬ই আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে রাহুলের প্রসঙ্গে তিনি লেখেন, 'এটি অনেক বড় একটি ক্ষতি। মেনে নিতে পারছি না। একেবারেই ভুল! আমরা আপনার সাথে আছি রাহুল। আমরা দুঃখিত।'

অর্ণব আরও লেখেন, 'তারা রাহুলের বাসা পুড়িয়ে দিয়েছে। তার অনেক বাদ্যযন্ত্র ছিল সেখানে। বিস্মিত হচ্ছি, খাল কেটে কোন কুমির আসবে!'

অর্ণবের ওই পোস্টের পর নেটিজেনরা বেশ দুঃখ প্রকাশ করেন। দেশের নতুন স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন : তিশা

এদিকে বিভিন্ন গণমাধ্যম সুত্রে পাওয়া খবর, রাহুলের বাড়িতে থাকা সহস্রাধিক যন্ত্র ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগও করা হয় বলে গণমাধ্যমকে জানান জলের গানের সাবেক সদস্য সাইফুল ইসলাম।

রাহুল আনন্দের গানের সঙ্গে শোনা যেতো অসাধারণ কিছু বাদ্যের সুর। সেসব বাদ্য রাহুলের নিজ হাতে বানানো। ফলে রাহুলের নিজের বাসাও যেন একটি বাদ্যযন্ত্রের যাদুঘর। সেখানে রয়েছে রাহুলের হাতে বানানো অন্তত শতাধিক বাদযন্ত্র।

রাহুলের বাদ্যযন্ত্র নিয়ে তার অনুরাগীদের আগ্রহ ছিল আকাশছোঁয়া। তাদের অনেকেই হয়ত ইচ্ছে প্রকাশ করেছেন একটিবারের মতো রাহুলের বাদ্যযন্ত্রগুলো দেখে আসার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোও গেছেন তার বাড়িতে! কিন্তু সে স্বপ্ন হয়ত আর কখনই পুরণ হবে না রাহুলের অনুরাগীদের; কারণ একদল দুর্বৃত্তের হামলায় নিমিষেই শেষ হয়ে যায় রাহুলের দীর্ঘদিনের পরিশ্রম।

এসি/কেবি

রাহুল আনন্দ অর্ণব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250