বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

মোহাম্মদপুরে অভিযানে গ্রেফতার ৩৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

রোববার (২৭শে অক্টোবর) ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৮শে অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান।

তিনি জানিয়েছেন, রাজধানীর ঢাকা উদ্যান, রায়েরবাজার এবং জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ সামুরাই ও বিভিন্ন ধারালো অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকায় অপরাধ বেড়ে গেছে। জেনেভা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে মাদক কারবারিদের মধ্যে। এছাড়া কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। এই অবস্থায় এলাকাটিতে প্রতিদিনই পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। 

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250