বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

নিবন্ধন না থাকায় ক্লিনিক বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিবন্ধন না থাকায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতাল’ বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরিচালনার নিবন্ধন না থাকায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চালু রয়েছে ডায়গনস্টিক কার্যক্রম।

শনিবার (১০ই ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান।

আলমডাঙ্গা উপজেলা শহরের ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালটি পরিচালনা করতেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ। স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অবৈধভাবে বেসরকারি ক্লিনিকটি কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে ডায়গনস্টিক সেন্টারের অনুমোদন আছে। কিন্তু ক্লিনিক বা অপারেশন থিয়াটারের নিবন্ধন ছিল না। অভিযানে সত্যতা মেলায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বিভাগ বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ‘অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক বন্ধে অভিযান শীঘ্রই’

পরবর্তীতে ক্লিনিকের নিবন্ধন পেলে তা চালু করা হবে। এছাড়া বর্তমানে ওই ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসকে/ 

নিবন্ধন ক্লিনিক বন্ধ ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250