শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

কোটা নয়, মেধা বিবেচনায় আমার বাংলা একাডেমি পুরস্কার: ইসরাইল খান

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ইসরাইল খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ বছর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ড. ইসরাইল খান। তার গবেষণার মূল ক্ষেত্র হলো পূর্ব বাংলার প্রগতিশীল সাময়িকপত্র ও বাংলাদেশের জাতীয় কবি নজরুল। তথ্যসূত্র: ডেইলি স্টার।

পুরস্কারের তালিকা ঘোষণার পর আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে ড. ইসরাইল খান ডেইলি স্টারকে বলেন, ‘যখন সবাই বলছে, দেশে তদবির ছাড়া পুরস্কার পাওয়া যায় না, তখন আমার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ব্যতিক্রমী ঘটনা। এমনকি জুলাই অভ্যুত্থানের পরেও অনেকে কোটায় বিভিন্ন কিছু পেয়েছে।’

তার ভাষ্য, ‘তবে আমি মনে করি, আমার এই অর্জন কোটা না মেধা বিবেচনায় হয়েছে।’

‘ব্যক্তিগত কোনো স্বার্থ দেখিনি, কেবল দেশ ও সমাজ সংস্কৃতি বিবেচনা করে দিনের পর দিন কাজ করে গেছি। আমার কাজ অনেক গবেষকের হাজারো কর্মঘণ্টা বাঁচিয়ে দিবে। তাই পুরস্কার প্রাপ্তিকে বড় কিছু মনে হয়নি। কারণ আমার কাছে মানুষের ভালোবাসা নিয়ে পথচলা চলতে পারাটাই আনন্দের।’ 

ড. ইসরাইল খান ১৯৫৭ সালের ২১শে এপ্রিল গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চতর শিক্ষা এবং ১৯৯৫ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে গবেষণা করেছেন। এছাড়া সাহিত্য কাগজ স্বকীয়তা (১৯৭৬-৮৫) সম্পাদনা করেছেন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে—পূর্ব বাংলার সাময়িকপত্র (১৯৯৯), বাংলা সাময়িকপত্র : পাকিস্তান পর্ব (২০০৪), মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাময়িকপত্র (১৯৩১-৪৭), বন্দি বিবেক সমাজ ও সাহিত্য জগতে বৈশ্যবৃত্তি (১৯৯০), বাঙলাদেশের রাজনীতি ও ভাষা পরিস্থিতি (১৯৯১), মোহাম্মদ লুৎফর রহমান : জীবন ও চিন্তাধারা (১৯৯৮)।

এ বছর বাংলা একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকায় আরও আছেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ড. ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

তিনি ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বৃত্তি লাভ করেন। ১৯৭৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি 'স্বকীয়তা' ছোটোকাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ গবেষণা ও প্রাবন্ধিক জীবনে তিনি বাংলা সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ইসরাইল খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250