বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে চীন: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আজ মঙ্গলবার (২৪শে জুন) দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রত্যাশার কথা জানান।

চীনে বিএনপির প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

গতকাল সোমবার (২৩শে জুন) চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মির্জা ফখরুল।

সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপক্ষীয় করার আশা প্রকাশ করেন। এ বৈঠক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250