বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর পোস্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

জামায়াত নেতা দেলাওয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিএনপির মহাসচিবের প্রতি গভীর শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন জানান। তার এই বার্তা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

দেলাওয়ার তার পোস্টে লেখেন, ‘জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন। ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দুই দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।'

তিনি আরো লেখেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। জনগণ আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে ওনাকে রাখব আর জনগণ ওনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। ​আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।’

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় রাজনীতির ‘অভিভাবক’ হিসেবে আখ্যা দিয়ে লেখেন, ‘জয়-পরাজয়-নির্বিশেষে তিনি সর্বদা উন্নয়নের প্রশ্নে বিএনপি মহাসচিবের পাশে থাকবেন।’ অন্যদিকে, জনগণ যদি মির্জা ফখরুলকে বিজয়ী করে, তবে তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন জামায়াত প্রার্থী।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250