রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ, দিলেন পুরস্কারও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সেই রাতে সাইফের জামা ভিজে গিয়েছিল রক্তে। গোটা শরীরে ছয় বার কোপ মেরেছিল সন্ত্রাসীরা। চালক না থাকায় ঘটনার রাতে স্থানীয় এক অটোচালকই তাকে পৌঁছে দেন হাসপাতালে। চালকের নাম ভজন সিং রানা। উত্তরাখন্ডের মানুষ। মানবিকতার খাতিরে টাকা চাননি সেই অটোচালক। তবে সেদিনের 'ত্রাতা'কে ভুললেন না সইফ।

খানিক সুস্থ হতেই ডেকে নিলেন তাকে। জড়িয়ে ধরে জানালেন ধন্যবাদ। শুধু তাই নয়, তুলে দিলেন ৫০ হাজার টাকাও। হাজির ছিলেন শর্মিলা ঠাকুরও। তিনিও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন ছেলের প্রাণ বাঁচানো সেই ব্যক্তিকে। 

বহুদিন ধরেই মুম্বাইয়ের রাস্তায় অটো চালাচ্ছেন ভজন। বাকি দিনগুলোর মতো গত ১৬ই জানুয়ারি ভোররাতেও নিজের অটো নিয়ে বাড়ি ফিরলেন এই চালক। 

এমন অবস্থায় নিজ বাড়ির দরজার সামনে বলিউডের নবাব সাইফ আলি খান রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। একেবারে দেবদূতের মতো সাইফকে উদ্ধার করে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান এই চালক। 

আরও পড়ুন: নায়িকার মন রাখতে বরফের ওপর ডিগবাজি খেলেন জায়েদ খান

হাসপাতালে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে মঙ্গলবার জীবন যুদ্ধে জিতে বাড়ি ফিরলেন সাইফ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আপাতত ভালো আছেন অভিনেতা। তার অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে। 

তবে হাসপাতাল ছাড়ার আগে সাইফ দেখা করলেন ভজনের সঙ্গে। জড়িয়ে ধরলেন তার ত্রাতাকে। ছবি তুললেন ভজনের সঙ্গে। যেটাই এখন নতুন করে টক অফ দ্যা টাউন।

ভজন সিং রানা এক সাক্ষাৎকারে জানান, সেই রাতের অভিজ্ঞতার কথা। তিনি জানান, সে রাতে আচমকাই দেখতে পান বিপরীতের ফ্ল্যাট থেকে এক মহিলা তাকে ডাকছেন। ইউ-টার্ন করে গাড়ি নিয়ে গিয়েই দেখেন এ কী কাণ্ড! রক্তাক্ত অবস্থায় সাদা পাঞ্জাবি পরে সেখান থেকে বের হয়ে আসছেন এক ব্যক্তি। গোটা পোশাক লালে-লাল। কালবিলম্ব না করে সেই ব্যক্তিকে নিয়ে পাশেই লীলাবতী হাসপাতালে নিয়ে যান তিনি। তার তৎপরতার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণের হাত থেকে রক্ষা পান সাইফ।

ভজনের কথায়, ‘আমি জানতাম না উনি সাইফ আলি খান। শুধু এটাই মাথায় ঘুরছিল একজন অসুস্থ, তাকে নিয়ে যে করেই হোক হাসপাতালে যেতে হবে।’

এসি/কেবি 

অটোচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250