শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

গরম ভাতের সঙ্গে মচমচে কুমড়া পাতার বড়া!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল, আর একটু ভাজাভুজি হলে কিন্তু দারুণ জমে যায়। এ সময় বানাতে পারেন মচমচে এবং অতি সুস্বাদু কুমড়া পাতার বড়া। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় একে ‘ভেদা’ও বলেন অনেকে। দেখে নিন এর সহজ রেসিপিটি। 

উপকরণ: মিষ্টিকুমড়ার পাতা, মসুর ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাদা সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ ও তেল।   

আরো পড়ুন : ঘরেই তৈরি করতে পারেন মচমচে ফিশ ফ্রাই!

প্রণালী: পরিমাণমতো মসুরের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। এবার মিষ্টিকুমড়ার কিছু আস্ত পাতা নিয়ে আলতোভাবে পিষে পাতার হুলগুলো ভেঙে নিতে হবে এবং ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা ডাল, সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ দিয়ে অল্প পানি যোগ করে ব্লেন্ড করে নিতে হবে।

এখন একটি পাত্রে ব্লেন্ড করে নেওয়া ডালের মিশ্রণটি নিয়ে তার সঙ্গে পরিমাণমতো হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কুমড়া পাতা সম্পূর্ণ মেলে নিয়ে তাতে ডালের পেস্টটি হাত দিয়ে মাখিয়ে ভাঁজ করে নিতে হবে। 

চুলায় একটি কড়াই বসিয়ে হালকা করে তেল দিয়ে তাতে ভাঁজ করা কুমড়াপাতার বড়াগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মচমচে কুমড়া পাতার বড়া।

এস/ আই.কে.জে/


কুমড়া পাতার বড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250