রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ঘরেই তৈরি করতে পারেন মচমচে ফিশ ফ্রাই!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন অনেকে। বেশিরভাগ মানুষই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাইয়ের স্বাদ নেন। তবে চাইলে আপনি ঘরেও তৈরি করতে পারেন এই পদ। বিস্কুটের গুঁড়া আর ডিমের গোলার ভেতর পুরু মাছের পরত, এভাবেই তৈরি করা হয় মুখোরোচক ফিশ ফ্রাই। রইলো রেসিপি-

উপকরণ

১. ভেটকি মাছ ২ পিছ

২. লেবুর রস পরিমাণমতো

৩. ধনেপাতা বাটা ১ চা চামচ

৪. আদা ও রসুন বাটা ১ চা চামচ

৫. মরিচ বাটা আধা চা চামচ

৬. গোলমরিচের গুঁড়া সামান্য

৭. লবণ স্বাদমতো

আরো পড়ুন : ঘরে তৈরি করুন মজাদার ছানার সন্দেশ, রইলো রেসিপি

৮. কাঁচা ডিম একটি

৯. কর্নফ্লাওয়ার ১ চা চামচ

১০. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো ও

১১. ভাজার জন্য তেল পরিমাণমতো।

পদ্ধতি

মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিন আধা ঘণ্টা। এবার সব বাটা মসলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে।

এভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। এরপর একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন।

এরপর ম্যারিনেট করা ওই মাছের টুকরোগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া মেখে রেখে দিন একটি বড় পাত্রে।

মাছের টুকরোগুলো বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এভাবে দু’পিঠ কোটিং করে নিন। টাইট করে কোট করবেন যাতে প্যানে দিলে খুলে না যায়।

এরপর প্যানে তেল ভালো করে গরম করে নিন। তাতে টুকরোগুলো ভেজে নিন। সোনালিরঙা না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর গ্রিন চাটনি বা সসের সঙ্গে খেলে জমে যাবে সপ্তাহান্তের ভোজ। অতিথি এলেও তৈরি করে নিতে পারেন।

এস/ আই.কে.জে

ফিশ ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250