শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার (২রা নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাপুসের প্রতিনিধিরা অমর একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সঙ্গে বৈঠক করেন।

বাপুসের প্রতিনিধিরা কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলেন। বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্দিষ্ট হলে বইমেলার তারিখ ঘোষণা করা হবে। বাংলা একাডেমি বইমেলা আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে যোগাযোগ রাখবে।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ই ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ই জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়।

সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা স্থগিত করা হয়। এরপর মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই আগামী ২০২৬ সালের বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা।

এর আগে করোনা মহামারির প্রকোপ শুরু হলে ২০২১ অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে। পরের বছর ২০২২ সালে ১৫ই ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাসব্যাপী এ মেলা হয়েছিল। তার আগে ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল।

জে.এস/

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250