সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

অনুদানের দুই সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু প্রভার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে।

তবে দেখা যায়নি কোনো সিনেমায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

এ বছরের শুরুতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে প্রভা আক্ষেপ করে বলেছিলেন, সিনেমায় তার ভাগ্য ভালো না। বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা এগোলেও কাজগুলো আর শুটিং পর্যন্ত গড়ায়নি। প্রভার সেই আক্ষেপ ঘুচল সরকারি অনুদানের দুই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে।

গাজীপুরের হোতাপাড়ায় দেনা পাওনা সিনেমার শুটিং শুরু করেছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে এটি। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

দেনা পাওনার শুটিং শুরুর আগে দুই পয়সার মানুষ সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করেছেন প্রভা। দুই পয়সার মানুষ সিনেমার কাহিনি সাধারণ মানুষের জীবনের ঘটনা ও সামাজিক বাস্তবতা নিয়ে লেখা। গল্পের মূল চরিত্রটি একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের নানা দিক ফুটিয়ে তুলবে।

পরিচালক ঝুমুর আসমা জুঁই জানিয়েছেন, সিনেমাটি সামাজিক বার্তা বহন করার পাশাপাশি দর্শকদের বিনোদিতও করবে। দুই পয়সার মানুষ সিনেমায় প্রভার সহশিল্পী এ বি এম সুমন। নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ।

দুই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, ‘আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। এমনও হয়েছে সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার পরিবারের কারণেও করতে পারিনি। এই সিনেমা দুটির সঙ্গে অনেক দিন আগেই যুক্ত হয়েছি। তবে জানাতে চাইনি ভয়ে। শুটিংয়ে অংশ নিয়ে এবার সুখবরটি সবার সঙ্গে শেয়ার করলাম। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন।’

জে.এস/

সাদিয়া জাহান প্রভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250