বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

নিজেকে কড়াইলের সন্তান দাবি করে আজীবন কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ক্ষমতায় গেলে তাদের আবাসনের কষ্ট দূর করার জন্য বহুতল ভবন গড়ে ছোট ছোট ফ্ল্যাট তাদের নামে বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

আজ মঙ্গলবার (২০শে জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিএন্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

কড়াইলবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এলাকারই সন্তান। যতদিন বেঁচে থাকব, যতদিন আল্লাহর রহমত থাকবে, আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে আমি থাকব।’

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, ‘কড়াইলবাসীর থাকার কষ্টটা আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উঁচু-উঁচু বড়-বড় আমরা বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকে, তাদের নাম নিবন্ধন করে তাদের নামে ছোট ছোট ফ্ল্যাট করব এবং ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই।’

তিনি বলেন, ‘এখানে বাচ্চাদের স্কুলের পাশাপাশি খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা চাই-বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে-দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। কড়াইলবাসীকে চিকিৎসার জন্য যাতে দুরে যেতে না হয়, আপনাদের এলাকায় ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে-এইভাবে আপনাদের এলাকাটিকে আমরা গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই।’

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250