বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

যেখানেই যাবো ওকে নিয়ে যাবো, মুখ খুললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পৃথিবীর যে প্রান্তেই যান না কেন ঐশ্বরিয়া সঙ্গে করে নিয়ে যান ছোট্ট আরাধ্যাকে। নেটিজেনদের মাঝে তিনি 'সুপারমম' বলেই খ্যাতি পেয়েছেন এখন। এরকম 'সুপারমম' কীভাবে হওয়া যায়, তা প্রশ্ন রাখা হয়েছিল ঐশ্বরিয়ার কাছে।

মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া বলেন, 'আপনি যদি নিজে মা হন, তাহলে সন্তানের জন্য কী শ্রেষ্ঠ সেটা আপনিই জানেন। আমরা সবাই মানুষ। তাই সবাইকে উপদেশ দেওয়া ঠিক নয়। যখন জন্মেছিলাম তখন তো নিয়মের বই নিয়ে কেউই জন্মায়নি। তাই নিজে যেভাবে বোঝেন সেভাবে সন্তান মানুষ করা উচিৎ।'

আরও পড়ুন: দেবীর সাজে ভক্তদের চমকে দিলেন বিদ্যা সিনহা মীম

কেন সবসময় মেয়েকে নিয়ে সব জায়গায় যান ঐশ্বরিয়া, এ প্রশ্নও করা হয় তাকে। উত্তরে তিনি বললেন, 'ও তো আমার মেয়ে। তাই আমি যেখানে যাবো ওকে নিয়ে যাবো, সেটাই তো স্বাভাবিক।'

বলিউডের অন্দরে কিছুদিন ধরেই গুঞ্জন, সম্পর্ক নাকি ভাল নেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে, তারা নাকি বিচ্ছেদের পথে পা বাড়াতে চলেছেন। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। কিছুদিন আগেই আবুধাবিতে অনুষ্ঠিত আইফা ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা। স্বামী অভিষেককে সেই সফরে দেখা যায়নি।

এসি/কেবি

ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250