সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

আরিয়ানের ওয়েব সিরিজ নিয়ে সুখবর দিলেন কিং খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কিং খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। এটি প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। বলিউডে ছেলের ক্যারিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শাহরুখ শেয়ার করলেন এই সুখবর।

শাহরুখ লিখেছেন, ‘আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে।’ 

আরো পড়ুন : ছেলে অভিষেকের কথায় কাঁদলেন অমিতাভ

অভিনেতার কথায়, ‘আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।’

প্রসঙ্গত, মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারও আরিয়ান পাশে পেলেন তাকে।

এস/ আই.কে.জে/

কিং খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250