শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা গতকাল শনিবার (২৫শে অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক; বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব; প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।

দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।

জেনারেল সাহির শামশাদ মির্জা বলেন, ‘আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে।’ তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে এবং অদূর ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে।

দুই পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার প্রবণতার চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।’

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান; সিনিয়র সচিব ও এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250