বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে *** হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড *** ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো *** ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ *** দুই কারণে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার *** গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ *** নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার *** আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট *** ইহুদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেতানিয়াহুই পেলেন, হুমকি দিলেন ইরানকে *** আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা হবে। বিচারক সঙ্কটের কারণে দীর্ঘদিন ধরে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।

রোববার (২৮শে এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনার তথ্য জানান।

আরো পড়ুন: রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ দেন। গত বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথবাক্য পাঠ করান।

নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

এসি/ আই.কে.জে


দুই বেঞ্চ বিচারকাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250