মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

নেইমারের বিয়ে নিয়ে রহস্যময় মন্তব্য আলোচিত সেই প্রেমিকার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

নেইমার থাকবেন, অথচ তাকে নিয়ে আলোচনা হবে না—সেটা কী কখনো সম্ভব! মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় প্রায় সময়ই। ব্রাজিলের এ ফরোয়ার্ডকে নিয়ে এবার তার আলোচিত প্রেমিকা যা বললেন, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। খবর এএফপির।

নেইমারের সঙ্গে ব্রুনা বিয়ানকার্দির বিয়ে নিয়ে রহস্য অনেক বছর ধরেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে আদৌ বিয়ে করেছেন কী না, এ ‘হট টপিক’ নিয়ে এবার অবাক করা এক কথা বলেছেন বিয়ানকার্দি। 

ইনস্টাগ্রামে গতকাল শনিবার (৭ই জুন) রাতে ভক্ত-সমর্থকদের কাছে এক প্রশ্নে বিয়ানকার্দির কাছে জিজ্ঞাসা, নেইমারের সঙ্গে কবে তিনি (বিয়ানকার্দি) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? নেইমারের আলোচিত প্রেমিকার উত্তর, ‘আমরা কাগজে-কলমে এরই মধ্যে বিয়ে করে ফেলেছি।’

নেইমার-বিয়ানকার্দির বিয়ে নিয়ে বিভিন্ন সময় শোনা যায় নানারকম আলাপ-আলোচনা। কয়েক মাস আগে যখন এমন একটা খবর প্রচার হয়েছিল, তাতে নেইমার একরকম আকাশ থেকে পড়েছিলেন। অবাক হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘এ ব্যাপারে (বিয়ে) কোনো পরিকল্পনা করা হয়নি। কিছুই জানি না এ ব্যাপারে। তারিখটা বলে দিন, যাতে করে প্রস্তুতি নিতে পারি।’

বিয়ানকার্দির সঙ্গে নেইমারকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে। ২০২৫ সাল শুরুর আগে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর একসঙ্গে উদ্‌যাপন করেছিলেন তারা। সংযুক্ত আরব আমিরাতে হলেও আসলে কোন শহরে নেইমার-বিয়ানকার্দি নতুন বছর উদ্‌যাপন করেছিলেন, সেটা জানা যায়নি। তাদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শোনা গিয়েছিল দুবাইয়ের নাম। এমনকি আবুধাবির নামও তখন কানে এসেছিল।

এইচ.এস/

নেইমার এবং এনদ্রিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250