বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

দুই ছেলেকে কোটা সংস্কার আন্দোলনে পাঠিয়েছিলেন ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে দেশজুড়ে সহিংসতার জেরে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দুই ছেলে শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

শনিবার (১৭ই আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিও বার্তায় এমনটা জানান তিনি। দেশবাসীকে সালাম দিয়ে ডিপজল বলেন, ‘বিগত কয়েকটা দিন অনেক খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্র-ছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি, তোমরা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনারা চেনেন না ওদের’। 

অভিনেতা বলেন, ‘আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল। এখন ভালোর দিকে, আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপানাদের পাশে আমি আছি, থাকবো।’

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের একটি ব্যানার মানুষের নজরে এসেছিল। 

আরও পড়ুন: অনলাইনে শো অফ করে আন্দোলন করিনি : টয়া

সংখ্যালঘুদের টার্গেট করে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা যেন না হয়, সেটাই চেয়েছেন তিনি। 

এ বিষয়ে ডিপজল বলেন, ‘সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছেন। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। দেশের ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতি কোনোভাবেই নষ্ট করা যাবে না।’

উল্লেখ্য, আগামী ২৩শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। 

এসি/ আই.কে.জে/


ডিপজল কোটা সংস্কার আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250