রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, বিয়েতে শর্ত ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গতকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আশিতার বাড়িতে এসে উপস্থিত হন ডং লিয়াং। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আশিতা উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।

আশিতা ও ডং লিয়াংয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ল্ডটক নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ওই অ্যাপের মাধ্যমে প্রায় তিন মাস তারা কথাবার্তা বলেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আশিতা সাংবাদিকদের জানান, ডং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি তাকে বিয়ে করবেন।

ডং লিয়াং নিজ ভাষায় কথা বলেন এবং মোবাইল ট্রান্সলেটরের মাধ্যমে জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করতে চান। বিয়ের পর আশিতাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

চীন থেকে প্রেমের টানে ওই যুবকের সখীপুরে আসার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মুহূর্তেই উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আশিতার পরিবারের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।

টাঙ্গাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250