রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

গণভোট অবৈধ হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’

লংমার্চকে সরকারকে সতর্ক করার কর্মসূচি উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘আমরা যে যাত্রা শুরু করেছি, এটা হলো সরকারকে সতর্ক করার যাত্রা। এই লংমার্চ সরকারকে সজাগ করার লংমার্চ। সরকার যদি সতর্ক না হয়, এবার হলুদ কার্ড দেখানো হবে। এরপর আপনারা প্রত্যেকে আস্তে আস্তে লাল কার্ড প্রস্তুত করবেন। প্রস্তুত থাকবেন তো, ইনশাআল্লাহ।’

মামুনুল হক আরও বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ক্ষমতার মসনদে কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না। যে বেশি ফ্যাসিবাদী হতে চাইবে, হাসিনা হতে চাইবে, তাকেই হাসিনার পরিণাম বরণ করতে হবে।’

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। এ সময় লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মামুনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250