বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে করলেন হাসনাত, সারজিসের শুভেচ্ছা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ই অক্টোবর) দুপুরে ফেসবুকে হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন। বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি।’

সম্প্রতি সমন্বয়কদের নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। সারজিস-হাসনাতরাও এসব গুজব ‘সোর্স: চালাইদেন’ লিখে মজা করেছেন।

তাই সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি—না জানতে যোগাযোগ করা হলে ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহের বিয়ের তথ্য সঠিক।

এ বিষয়ে ফেসবুকে তিনি লিখেছেন, এতোসব চালাইদেনের মাঝে একটা সত্য খবর হলো গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই আসলেই বিয়ে করেছেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।

ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।

ওআ/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250