বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সুইজারল্যান্ড সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের  রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু এ কথা জানান। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

আমীর খসরু বলেন, বাংলাদেশে ভবিষ্যতের রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে যে কাজ ও প্রতিষ্ঠানগুলো দরকার, সে ব্যাপারে আলোচনা হয়েছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অবস্থান আগের মতোই আছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নেবে, সেটাতে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে। 

আমীর খসরু বলেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দেশের রোডম্যাপ এবং দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক বিবেচনায় কোন দিকে যাচ্ছে-এ বিষয়ে ভবিষ্যতে বিএনপির চিন্তাভাবনা কি আছে-তা জানতে চেয়েছেন এবং তারা কি করতে পারে, এটাই বৈঠকের উদ্দেশ্য ছিল।

আই.কে.জে/

আমীর খসরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250