বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক উপহার দিয়েছিল বাংলাদেশ। অজিদের মাটিতে টাইগারদের এই ঐতিহাসিক জয়কে স্বাগতিকদের জন্য বড় এক ‘ঝাঁকুনি’ বা সতর্কবার্তা হিসেবে দেখছেন স্টিভ ওয়াহ। একই সঙ্গে বাংলাদেশের এমন পারফরম্যান্সের প্রশংসা করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বৈষম্য দূর করার লক্ষ্যে নিজের ২৭ বছর আগের একটি পুরনো প্রস্তাবের কথা আবার মনে করিয়ে দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ও ডারউইন টেস্ট নিয়ে খোলামেলা কথা বলেন অজিদের সাবেক এই বিশ্বজয়ী অধিনায়ক।

ডারউইন টেস্টের প্রসঙ্গ টেনে স্টিভ ওয়াহ বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় অত্যন্ত বিস্ময়কর। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে এটি আমাদের জন্য সম্ভবত সবচেয়ে বড় সতর্কবার্তা। তবে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে বাংলাদেশকে এভাবে ভালো করতে দেখা সত্যিই দারুণ বিষয়।’

বাংলাদেশের এই অগ্রগতি ধরে রাখা এবং বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখার তাগিদ দিতে গিয়েই নিজের ২৭ বছর আগের প্রস্তাবের প্রসঙ্গ তোলেন ওয়াহ। ১৯৯৯ সালে তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামকদের কাছে একটি বৈপ্লবিক প্রস্তাব দিয়ে বলেছিলেন—আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের জন্য ‘একই ও নির্দিষ্ট টেস্ট ফি’ চালু করা উচিত।

অস্ট্রেলিয়া বা ভারতের মতো শক্তিশালী দেশের তুলনায় বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশের ক্রিকেটাররা টেস্ট খেলে অনেক কম অর্থ পান। স্টিভ ওয়াহ মনে করেন, এই বৈষম্য দূর না হলে ক্রিকেটাররা টি-টোয়েন্টি বা ফ্র্যাঞ্চাইজি লিগের বিশাল অর্থের দিকেই বেশি ঝুঁকবেন।

পুরনো সেই প্রস্তাবের কথা স্মরণ করে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘আজ থেকে ২৭ বছর আগে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম—বিশ্বের সব টেস্ট ক্রিকেটারের সমান ম্যাচ ফি পাওয়া উচিত। শ্রীলঙ্কা বা বাংলাদেশের হয়ে টেস্ট খেলা একজন ক্রিকেটার যেন ভারত বা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সমান অর্থ পায়, সেই ব্যবস্থা করা দরকার। কিন্তু এত বছর পার হলেও তা চালু হয়নি।’

টি-টোয়েন্টির রঙিন দুনিয়া ছেড়ে কঠিন লাল বলের ক্রিকেটে নতুন প্রজন্মকে ধরে রাখতে সার্বজনীন এই ফি কাঠামোর বিকল্প নেই বলেই স্পষ্ট জানিয়ে দেন অজি কিংবদন্তি।

স্টিভ ওয়াহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250