বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে—দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, সেই চক্রান্ত হচ্ছে—যে নেতা, যিনি উঠে আসছেন, যার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া।

আজ রোববার (১৩ই জুলাই) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান; দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিদ্যমান পরিস্থিতির আলোকে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শুধু লড়াই করেছি বিগত সময়গুলোতে। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো শুনতে হতো না।’

এ সময় সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এই জায়গাটায় কিন্তু আমরা দুর্বল। এই জায়গাটাকে সবল করতে হবে। এই জায়গায় তরুণদের আরও বেশি সামনে আসা দরকার। মেধার কোনো বিকল্প নেই। সেই মেধার জোরে আমাদের এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250