বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চট্টগ্রামের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার আয়োজন করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার (১৫ই তারিখ) বিকাল ৪টার দিকে অনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় কেনাকাটা করতে পারবেন দর্শনার্থীরা।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটি।

মেলার আহ্বায়ক এ কে এম আক্তার হোসাইন লিখিত বক্তব্য বলেন, ‘প্রতি বছরের মতো এবারও নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, গ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখবেন।

তিনি জানান, এবারের মেলায় ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল বসবে। মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরানের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলায় থাকবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এতে বাতিঘরের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও প্রকাশনা থাকবে।

আরও পড়ুন: বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান বাড়ি!

মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

আক্তার হোসাইন বলেন, ‘প্রতি বছর এ মেলাকে আমরা কিছুটা ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করি। এ বছরও মেলাকে আকর্ষণীয় করে তুলতে সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশসহ পরিচালকরা।

এসকে/ 

চট্টগ্রাম বাণিজ্য মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250