সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ফের ফুলশয্যার আয়োজন কাঞ্চন-শ্রীময়ীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

টলিউড অভিনয়শিল্পী দম্পতি কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের এক বছর হয়ে গেছে বিয়ের। কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা। তবু যেন আহ্লাদ কমছে না। ফের ফুলশয্যার আয়োজন করলেন দু’জনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেলো ১৪ই ফেব্রুয়ারি ছিল কাঞ্চন-শ্রীময়ীর বিবাহবার্ষিকী। এদিন একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবান তারা। নবপরিণীতার মতো ফুলশয্যার খাটের ছবি দিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রীময়ী।
 

শ্রীময়ীর পরনে ছিল লাল পোশাক। কাঞ্চনের হাত ধরে কেটেছেন কেক। নববিবাহিত দম্পতির মতো ফুলশয্যাও করেন। আনন্দঘন রোমান্টিক মুহূর্তের প্রতিটি ফ্রেমই শ্রীময়ী শেয়ার করেন সমাজ মাধ্যমে। সেখানেই দেখা যায়, গোলাপ আর রজনীগন্ধায় সেজে উঠেছে তাদের ফুলশয্যার বিছানা। 

শ্রীময়ী চট্টরাজের টানে ১৭ বছরের সংসার ছেড়েছেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের আট মাস পর ঘরে এসেছে কন্যা সন্তান। 

কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। ২০২৪-এর ১০ই জানুয়ারি বিয়ে সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারিতে ঘরে তোলেন শ্রীময়ীকে। বছর ঘুরতে দিনটি জমিয়ে পালন করলেন এ তারকা দম্পতি। 

এসি/কেবি

ফুলশয্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250