সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও পেশাগত সব দিক থেকে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এদিকে পেশাদার জীবনে একের পর এক চমক দিচ্ছেন তিনি। এখন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহ-অভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

তবে ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন আলিয়া। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন। তিনি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন। সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তাই এ নায়িকাকে নিয়ে চলছে আলোচনা।

আরও পড়ুন: আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

জানা যায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে অন্য একটি সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

তবে আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে ছবিটির নামও জানা যায়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।

এসি/ আই.কে.জে/   

আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250