বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল *** ‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’ *** বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** ‘গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন’ *** ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের *** বিকেলে তারেক রহমানের মন্ত্রিসভার প্রথম বৈঠক, প্রস্তুত হচ্ছে সচিবালয় *** জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

১২ই ফেব্রুয়ারি শুরু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৪টি সিনেমাকে দেওয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল। ১৩ই ফেব্রুয়ারি নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। এতে নির্বাচিত হয়েছে বাংলাদেশের রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা এই তহবিল দিচ্ছে। এ বছর ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এর মধ্যে রুবাইয়াতের দ্য ডিফিকাল্ট ব্রাইড পাচ্ছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)। রুবাইয়াতের মতে, বার্লিন উৎসবের মতো মর্যাদাপূর্ণ আসরে এই অনুদান প্রাপ্তির ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

যৌথ প্রযোজনার এই সিনেমার প্রয়োজক হিসেবেও রয়েছেন রুবাইয়াত হোসেন, আরও আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজক। ২০২২ সালে ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল দ্য ডিফিকাল্ট ব্রাইড।

নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। এর গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় এর সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে তরুণীটি বিভ্রমে ভুগতে শুরু করে। সামাজিক বাস্তবতা আর অতিপ্রাকৃতিক ঘটনার মিশেলে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। মূল চরিত্রে অভিনয় করেছেন জায়নীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। সিনেমাটির সম্পাদনার কাজ শেষ হয়েছে, এখন চলছে আবহসংগীতের কাজ।

জে.এস/

চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250