বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল *** ‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’ *** বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** ‘গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন’ *** ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের *** বিকেলে তারেক রহমানের মন্ত্রিসভার প্রথম বৈঠক, প্রস্তুত হচ্ছে সচিবালয় *** জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর নতুনভাবে ক্যারিয়ার সাজাচ্ছেন রণবীর সিং। আগে চুক্তিবদ্ধ হওয়া বেশ কিছু সিনেমা থেকে সরে এসেছেন। সে তালিকায় আছে ‘ডন ৩’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে সরে যাওয়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন প্রযোজক ফারহান আখতার। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে ফারহান-রণবীরের মধ্যে। দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নিয়েছিল প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া। তবে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এবার ইন্ডাস্ট্রির অভিভাবক হয়ে ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এসেছেন আমির খান।

সম্প্রতি আমির খানের বান্দ্রার বাংলোয় এক সন্ধ্যাকালীন বৈঠক হয়। উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি পুনিত গোয়েঙ্কা। রুদ্ধদ্বার সেই মিটিংয়ের উপলক্ষ ছিল ফারহান-রণবীরের দ্বন্দ্বের সমাধান করা। বৈঠকের পর সবাই আশাবাদী, শিগগির এ সমস্যা মিটে যাবে।

ফারহানের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ২০২৩ সালে টিজার প্রকাশ করে রণবীর সিংকে নতুন ডন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিনেতার সম্মতি নিয়েই কাজ শুরু করে তারা। ধুরন্ধরের কাজ শেষ হওয়ার পরই ডন ৩-এর শুটিং শুরু করার কথা ছিল রণবীরের। কিন্তু ধুরন্ধর সাফল্য পেতেই ডন ৩ ছাড়ার ঘোষণা দেন অভিনেতা, এর বদলে জয় মেহেতার ‘প্রলয়’ সিনেমায় যুক্ত হন; যেটির অন্যতম প্রযোজকও রণবীর।

রণবীর নাকি একাধিকবার সিনেমার চিত্রনাট্য পরিবর্তন করিয়েছেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সিনেমা থেকে বেরিয়ে আসেন। রণবীরের জন্য ডন ৩-এর কাজ আটকে গেছে, তাই তার কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। কিন্তু প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়ার মিটিংয়ে কোনো রকম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছেন রণবীর সিং। পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, ‘সঞ্জয় লীলা বানসালির “বৈজু বাওরা” সিনেমার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনো সিনেমায় যুক্ত হইনি। কিন্তু পরে সেটার কাজ বন্ধ হয়ে যায়। তখনো কোনো ক্ষতিপূরণ দাবি করিনি। তাই এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়ার দায় আমার নয়।’ এবার আমিরের মধ্যস্থতায় কী সমাধান আসে, সেদিকে নজর সবার।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250