শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডের টেমসসাইডের প্রথম বাংলাদেশি নারী মেয়র শিবলী আলম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্থানীয় কাউন্সিলের মেয়র হওয়ার বিষয়টি নতুন নয়। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন আরও এক বাংলাদেশি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইংল্যান্ডের টেমসসাইড কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শিবলী আলম।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজের’ খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের টেমসসাইডে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর শিবলী আলম। গতকাল মঙ্গলবার (২০শে মে) ডুকিনফিল্ড টাউন হলে এক অনুষ্ঠানে তাকে ৫০তম নাগরিক মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়।

শিবলী আলম শুধু টেমসসাইড নয়, উত্তর ইংল্যান্ডের যে কোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র। বিদায়ী মেয়র কাউন্সিলর বেটি অ্যাফ্লেকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘আগামী বছরের জন্য টেমসসাইডের নাগরিক মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং গভীরভাবে সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ও সহকর্মী কাউন্সিলর বেটি অ্যাফ্লেককে তার দুর্দান্ত কাজের জন্য আমি শ্রদ্ধা জানাই। তিনি যে উচ্চ মান স্থাপন করেছেন, তা পূরণ করতে আমি যথাসাধ্য চেষ্টা করব।’ 

কাউন্সিলর শিবলী আলম জানান, আগামী বছরটি খুব ব্যস্ত হলেও তিনি এর চ্যালেঞ্জ নিতে উন্মুখ। তিনি বলেন, ‘আমি আমাদের চমৎকার স্কুল, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি গ্রুপসহ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করতে চাই।’

বর্তমানে বরোর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর শিবলী আলম। আট বছর বয়সে তিনি ব্রিটেনে যান এবং পরে টেমসসাইডে নিজের আবাস গড়ে তোলেন। তিনি মোহাম্মদ খাইরুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ।

নতুন এ মেয়র ২০১৯ সালে কাউন্সিলর নির্বাচিত হাইড ওয়াইর্নেথ ওয়ার্ড থেকে। ডুকিনফিল্ডে অনুষ্ঠিত সর্বশেষ টাউন হল মিটিংয়ে কাউন্সিল নেতা এলিনর উইলস কাউন্সিলর শিবলী আলমের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি বরোর জন্য একজন ‘অনুকরণীয়’ মেয়র হবেন।

এইচ.এস/

শিবলী আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250