শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: এনডিটিভি

৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের এক দম্পতিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উত্তরপ্রদেশের বান্দা জেলার ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। খবর এনডিটিভির।

অভিযুক্ত রামভবন এবং তার স্ত্রী দুর্গাবতীকে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। পকসো আইনের আওতায় অস্বাভাবিক যৌনাচার, গুরুতর যৌন নির্যাতন, শিশু পর্নোগ্রাফি এবং অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

নির্যাতিত শিশুদের কারও কারও বয়স ছিল মাত্র তিন বছর। আদালত প্রত্যেক নির্যাতিত শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হওয়া অর্থ সমানভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টনের নির্দেশও দেওয়া হয়েছে।

২০২০ সালের অক্টোবরে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে রামভবনসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। তদন্তে সিবিআই জানতে পারে, অভিযুক্তরা বর্বরোচিত যৌন অপরাধ করেছে। নির্যাতিত শিশুদের মধ্যে কয়েকজনের গোপনাঙ্গে গুরুতর আঘাত ছিল, যার ফলে তাদের বছরের পর বছর হাসপাতালে কাটাতে হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, কিছু শিশুর চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং অনেকেই মানসিক ট্রমায় ভুগছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে উত্তরপ্রদেশের বান্দা ও চিত্রকূট জেলায় এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে অভিযুক্তরা।

পেশায় সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রামভবন শিশুদের প্রলুব্ধ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করত। অনলাইন ভিডিও গেম খেলার সুযোগ দেওয়া, টাকা এবং বিভিন্ন উপহারের লোভ দেখিয়ে তিনি শিশুদের ফাঁদে ফেলতেন।

সিবিআইয়ের তদন্ত চলাকালে অপ্রাপ্তবয়স্ক নির্যাতিতদের শারীরিক পরীক্ষার পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সুস্থতা নিশ্চিত করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞ, শিশু সুরক্ষা কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রামভবন ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই।

আদালত রায়ে এই মামলাকে ‘রেয়ারেস্ট অব রেয়ার’ বলে অভিহিত করেন। বিচারক জানান, অপরাধের ভয়াবহতা এবং পদ্ধতিগত নৃশংসতা নজিরবিহীন।

আদালতের পক্ষ থেকে বলা হয়, একাধিক জেলায় সংঘটিত এই অপরাধ এবং অভিযুক্ত দম্পতির চারিত্রিক চরম অধঃপতন প্রমাণ করে যে তাদের সংশোধনের কোনো সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে এবং সমাজকে কঠোর বার্তা দিতেই এই চরম দণ্ডাদেশ।

যৌন নির্যাতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250